তানোরে মামলা করায় বাদির স্বামীকে মারপিট, বাড়িতে আগুন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০২:৩৬ পিএম
তানোরে মামলা করায় বাদির স্বামীকে মারপিট, বাড়িতে আগুন

রাজমাহীর তানোরে মারপিটে নারীর হাত ও পা ভেঙে দেয়া ও বোনের ছেলের মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় (প্রতিবেশী হামলাকারীদের) বিরুদ্ধে আদালতে মামলা করায় বাদির স্বামীকে বাজারে প্রকাশ্যে মারপিট এবং বাদির বাড়িতে আগুন দিয়ে লক্ষাধীক টাকার দোকানের কাপড়সহ মালামাল পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই পরিবার। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের ড্রেন পাড়ায়।  এঘটনায় তানোর থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানায় দায়ের করা অভিযোগ ও আদালতে দায়ের করা মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার কুঠিপাড়ার ড্রেন পাড়া গ্রামের সিরাজ উদ্দিনের কন্যা রবিউল ইসলামের স্ত্রী বানেছা বেগমের বাড়ির পার্শ্বে ও আঙ্গিনায় ময়লা আবড়জনা ও মল ত্যাগের বিষয়ে নিষেধ করায় গত ১৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বিকাল ৪টার দিকে ধারালো হাসুয়া, লোহার রড়, হাতুড়ি ও বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বানেছার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে। এসময় বানেছাকে বাচাতে তার বোনের ছেলে শান্ত

‎এগিয়ে আসলে তার মাথা ফাটিয়ে দেয়া হয়। ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। এসময় রক্তাক্ত জখম ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানেছা বেগম ও শান্তকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এঘটনায় বানেছা বেগম বাদি হয়ে গত ২২ জানুয়ারী ২০২৬ ইং তারিখে রাজশাহী জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যামলী আদালতে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৪২৭, ৩০৭, ও ৩৪ ধারায় একই গ্রামের জনি, লিটন, মিঠুন, আশরাফুল, তিনু ও ইয়ানুসসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

‎আদালতে মামলা করায় আসামীরা গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১ টার দিকে বানেছা বেগমের বাড়িতে গিয়ে তাকে গালাগালি করে এবং পুনরায় চড় থপ্পড় মারে এবং মামলা তুলে না নিলে বাড়ি ঘরে আগুন দেয়াসহ প্রান নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে আসে। এর কিছুক্ষন পর বেলা সাড়ে ১১টার দিকে বানেছা বেগমের স্বামীকে গোল্লা পাড়া বাজারে মারপিট করে এবং মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি প্রদান করে। এঘটনায় ওইদিনই বানেছা বেগম বাদি জনিসহ ৯ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

তানোর থানায় অভিযোগ করায় গত রোববার রাতে বানেছার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে বানেছা বেগমের বাড়িতে থাকা দোকানের কাপড়সহ প্রায় লক্ষাধীক ক্ষতি হয়েছে। তবে, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আগুন লাগার এঘটনায় কোন অভিযোগ করেনি বানেছা বেগম। তানোর থানায় অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে, বানেছা বেগম ও তার স্বামীকে মারপিটের অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে