মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৫:৪২ পিএম
মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নওগাঁর মান্দা উপজেলায় মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ীর নাম আঁখি বেগম (৩০)। তিনি হুলিবাড়ি গ্রামের বাসিন্দা ও আনারুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুজন খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হুলিবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আঁখি বেগমকে গ্রেপ্তারসহ তার কাছ থেকে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনায় মাদকদ্রব্য আইনে আঁখি বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে