তানোরে কালভাট নির্মানের গর্ত খুড়ে লাপাত্তা ঠিকাদার

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৬:১৮ পিএম
তানোরে কালভাট নির্মানের গর্ত খুড়ে লাপাত্তা ঠিকাদার

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির সাহাপুর থেকে গাল্লা সড়কের শাফিউলের বাড়ির সামনের রাস্তার পুরোনো কালভাট ভেঙ্গে নতুন বক্স কালভাট তৈরির জন প্রায় ৩ মাস আগে গর্ত খুড়ে রাখলেও শুরু হয়নি নির্মান কাজ। গর্ত খুড়ে রেখে লাপাত্তায় রয়েছেন ঠিকাদার। ফলে, গ্রামের জনসাধারনসহ কৃষকদের কৃষি পণ্য প্রায় ৬ কিরোমিটার ঘুরে আনা নেয়া করতে হচ্ছে। এঘটনায় দূর্ভোগের স্বীকার কৃষকসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। তবে, এলজিইডি কর্তৃপক্ষ বলছেন ঠিকাদার কাজ শুরু না করায় টিকাদারকে কারন দর্শানো নোটিম দেয়া হয়েছে। আর ঠিকাদার বলছেন, যুদ্ধের কারনে নির্মান সামগ্রীর দাম বৃদ্ধ পাওয়ায় কাজ করা সম্ভব হয়নি। তবে, অল্প সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে বলে জানান ঠিকাদার ওয়াসিম সরকার। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে,  গত প্রায় ৩ মাস আগে প্রকাশ নগর থেকে গাল্লা ও সাহাপুর থেকে গাল্লা যাওয়ার ২টি মাটির রাস্তা নতুন ভাবে পাকা করনের কাজ শুরু করা হয়। ঠিকাদার রাস্তার মাটি কেটে বালি ফেলার পর কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা রয়েছেন। সড়কের মাঝে গাল্লা গ্রামের শাফিউলের বাড়ির সামনের পুরোনো কালভাট নিলামে বিক্রি করে ভেঙ্গে দেয়া হয়। সেই থেকেই রাস্তার মাঝ খানে কালভাট নির্মানের জন্য গর্ত করে রাখা হয়েছে। তবে, যানবাহন বা গাড়ী চলাচলের জন্য নিচ দিয়ে তৈরি করা হয়নি কোন বিকল্প রাস্তা।  ফলে, প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে কৃষকসহ গ্রামের মানুষকে  চলাচল করতে হচ্ছে। ওই গ্রামের সাদিকুল ইসলামসহ গ্রামের একাধিক মানুষ বলেন, প্রায় ৪ মাস ধরে রাস্তার মাঝে গর্ত খুড়ে রাখা হয়েছে। কিন্তু ঠিকাদার নাই। 

গ্রামের কৃষকরা বলেন, কালভাট নির্মানের জন্য খুড়ে রাখা গর্তের পার্শ্বে রাস্তার নিচ দিয়ে চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না করায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষসহ কৃষকদের। শাফিউল ইসলাম নামের এক যুবক বলেন, ওই গর্তের নিচ দিয়ে বিকল্প রাস্তা না করায় এবছর আলু ও ধান ঘরে তুলতে কৃষকদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। বৈদ্যপুর হয়ে ঘুরে আসতে হচ্ছে। এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা প্রকৌশলী নুরুন্নাহার বলেন, ঠিকাদার কাজ করছেন না। তিনি বলেন, উর্বধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে। আশা করছি অচিরেই শুরু হবে কাজ। এব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদার ওয়াসিম সরকার বলেন, যুদ্দের কারনে নির্মান সামগ্রী ঠিকমত সরবরাহ না পাওয়া কাজ বন্ধ রয়েছে। অচিরেই কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে