পাবনা মধ্য শহরে লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আবাসিক হোটেলটির মালিক ও কর্মচারীরা পালাতক রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (০৫ মে) দুপুরে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা পুলিশকে জানানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি তবে পরিচয় শনাক্তের চেষ্ঠা চলছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। পাবনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ সেখানেই রাখা হয়েছে। পরিচয় সনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মধ্যমে মরদেহ দফনের ব্যবস্থা করা হবে।