প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন এবং সবুজ রংপুর প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজ মাঠে পরিবেশের ভারসম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বৃক্ষরোপন কর্মসূচি শুরুর উদ্বোধন শেষে একথা বলেন তিনি । এসময় তিনি গাছের চারা বিতরণও করেন।
পরে সাইফুল ইসলাম বলেন, ‘ বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। রংপুরে সবুজ বিপ্লব গড়ে তোলা হবে। এজন্য জেলা পরিষদ কাজ করছে ‘
এসময় সাইফুল ইসলাম আরও বলেন, ‘ আজকে যারা প্রতি মুহূর্ত মিথ্যা কথা বলে, প্রতি মুহূর্ত মিথ্যা প্রতিশ্রুতি দেয়, প্রতি মুহূর্ত বাংলাদেশ মানুষকে ঘৃণা করে তাদের মুখোশ পীরগঞ্জে ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে। আসুন, পীরগঞ্জ বিনির্মাণের জন্য তারেক রহমানের নেতৃত্বে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ পীরগঞ্জের ড্রেন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার এমন কোন জায়গা নাই, ওই সরকারের অনুদানের টাকা আসবে। যেভাবেই হোক আসবে। এই অনুদানের ধারা ধারাবাহিকতা কেউ স্তব্ধ করতে পারবে না। কেউ এর কৃতিত্ব নিতে পারবে না। এর কৃতিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের কৃতিত্ব।’
সাইফুল বলেন, ‘ তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। কোন অপশক্তি, গুপ্তশক্তি বাংলাদেশকে স্তব্ধ করে দিতে পারবে না ইনশাল্লাহ।’ পরে তিনি উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন। পর্যায়ক্রমে আট উপজেলায় এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে জেলা পরিষদ।