ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির। তিনি শপথ নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে ৫ মে পৌঁছালে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে নিয়ে সংবর্ধনা প্রদান করেছে। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধণা অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সংবর্ধণা অনুষ্ঠানে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলাম বলেন, তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জসহ পুরো নীলফামারী জেলার উন্নয়নমুলক কাজ করে যাবেন।
উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম এর আগেও এ আসনে সংরক্ষিত মহিলা এমপি’ নির্বাচিত হয়েছিলেন।