রংপুরে মামলার হাজিরা দিতে এসে অসুস্থ্য হয়ে আদালত প্রাঙ্গনেই পুলিশের সাবেক এক কর্মকর্তার কোলেই মারা গেলেন স্ত্রী শাহিনা ইসলাম (৫৫)। মঙ্গলবার ( ৫ এপ্রিল) দুপুরে রংপুর আদালত চত্বরে এই ঘটনা ঘটে। রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, পারিবারিক জমি সংক্রান্ত মামলায় আগে থেকেই জামিনে থাকা নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুরের বাসিন্দা শাহিনা ইসলাম চীফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে আসেন। এসময় তার সাথে ছিলেন পুলিশের বেতারের সাবেক অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম। আদালত কক্ষে যাওয়ার পর শাহীনা ইসলাম অসুস্থ্তা বোধ হলে তিনি বিষয়টি তার আইনজীবিকে জানান। পরে সেখান থেকে বের হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেড় শতক জমি নিয়ে পারিবারিক বিরোধে মামলার আসামি হয়েছিলেন তিনি।