কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে: ইসলামী আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৮:১৪ পিএম
কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, কওমী মাদরাসা শিক্ষার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। বিভিন্ন জায়গায় কোন ধরণের ঘটনা ঘটলে যাচাই বাচাই না করে দায়ভার কোন না কোন হুজুরের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। কওমী মাদরাসা সরকারী অনুদান ব্যতিরেকেই এদেশে শিক্ষাখাতে বিশাল ভুমিকা পালন করছে। কাজেই যার অবদান আছে, তার ভুলভ্রান্তিও আছে। কাজেই ঢালাওভাবে এ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার কাম্য নয়। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ ও কামরাঙ্গীরচর থানা নেতৃবৃন্দকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, এটা শুভ লক্ষণ নয়। ইসলামী আন্দোলনের নিরীহ কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মঙ্গলবার রাতে শাহবাগের আনন্দবাজারস্থ একটি মিলনায়তনেইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা হানগর দক্ষিণের শাহবাগ থানার জরুরি মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি হাজী তকদির হোসেন রুবেলে সভাপতিত্বে এবং সেক্রেটারী হাজী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণের অর্থ ও প্রকাশনা সম্পাদক হাজী মো. নজরুল ইসলাম খোকন। এ অধিবেশন মজলিসে শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরা অধিবেশনে সদস্যদের গোপন ভোটে আলহাজ্ব আব্দুর রহমান শাহবাগ থানা সভাপতি নির্বাচিত হন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকারকে কাজ করতে আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে