পশ্চিমবঙ্গে (ভারতে) মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ নাগরিক সংঘের আহবায়ক এড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র আইনজীবী এড. এএনএম আবেদ রাজা, সংগঠনের উপদেষ্টা সাহাবুদ্দিন মুন্সি, ব্যবসায়ী নেতা ইমতিয়াজুর রহমান চৌধুরী মিজান, আজহারুল ইসলাম সরকার, ইঞ্জিনিয়ার সুমন মিয়া, বাংলাদেশ কংগ্রেস এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু, ব্যবসায়ী নেতা গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, শফিকুল ইসলাম পাপন প্রমুখ। বক্তাগণ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু ও তাদের ঘর-বাড়ি এবং উপাসনালয় পাহারা দিয়ে রাখা হয়। অথচ ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের মর্মান্তিকভাবে হত্যা-নির্যাতন করা হচ্ছে, যা বর্বরচিত, জঘন্য ও অমানবিক। দ্রুত পশ্চিমবঙ্গে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ এবং তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।