আগামী ৬ মাসের জন্য ৪৭ সদস্য বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । ৭ মে কমিটি অনুমোদনের কপি গণমাধ্যমে সরবরাহ করা হয়। এতে কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, এনসিপি পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. জসিম উদ্দিন গাজীকে এবং সদস্য সচিব হয়েছেন এ আর আলাউদ্দিন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক ৪ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সাংগঠনিক ১ জন, সহ সাংগঠনিক ৩ জন, ৩টি সম্পাদকীয় পদে ১ জন করে মোট ৩ জন এবং সদস্য পদগুলোতে ১ জন করে মোট ২৮ জনসহ সর্বমোট ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।