টানা বৃষ্টি: বাজারে সবজি-মাছ-ডিমসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৮ মে, ২০২৬, ১১:১৯ এএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ১১:১৮ এএম
টানা বৃষ্টি: বাজারে সবজি-মাছ-ডিমসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে

রাজধানীতে সপ্তাহ ব্যবধানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের দাম বেড়েছে। টানা বৃষ্টিতে সরবাহ ও উৎপাদন ব্যবহত হওয়ার অজুহাত দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। 

আজ শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গত মাসে এই সময়ে প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে।

সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি, মাছ ও সবজির দাম

বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকায়।

এখন বাজারে মানভেদে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ থাকে ১২০ টাকা। দেশি শশা ১০০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০টাকা, গাজর (দেশি) ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ও ঢেঁড়স ৭০ থেকে ৮০টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৮০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, কাঁচমরিচ ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি পিস জালি কুমড়া ও লাউ আকারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এখন বাজারে মাঝারি আকারের চাষের রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। চাষের পাঙাস আকার অনুযায়ী ২০০ থেকে ২২০ টাকা, আকারভেদে তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

প্রতি কেজি দেশি শিং মাছ আকারভেদে ৭০০ থেকে ৮০০ টাকা, বড় সাইজের পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, মলা ৬৫০ থেকে ৭০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, রূপচাঁদা ১৪০০ থেকে ১৫০০ টাকা, বোয়াল আকার অনুযায়ী ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এখন নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায। দেশি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪০ টাকা, রসুন (দেশি) ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে