দিনাজপুরের হিলিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে দক্ষিণপাড়া উপজেলা মডেল মসজিদের পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে মাদ্রাসার এতিম বাচ্ছাদের মাঝে খাবার বিতরণ করেন। দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।