দেবহাটা থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আটক হয়েছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-০৯/০৫/২০২৬ তারিখ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া ও এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। আলামিন শেখ, পিতা-বাবলু শেখ, সাং- বসন্তপুর, ২। পারুল খাতুন, স্বামী- শরিফুল ইসলাম, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা এবং ইং-০৯/০৫/২০২৬ তারিখ আসামী ৩। আলমগীর(৩৯), পিতা- মোহাম্মাদ সরদার ৪। সালমা পারভীন (৩৩), স্বামী- ফারুক হোসেন ৫। আনোয়ারা খাতুন (৫৩), স্বামী- ওসমান গনি সরদার ৬। মোমেনা খাতুন (৩৬), স্বামী- আলাউদ্দীন সরদার, সর্ব সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ইং-০৯/০৫/২০২৬ তারিখ সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কাজের সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদেরকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।