প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ শনিবার রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক নীতি আলোচনায় বললেন, “আমাদের মূলনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। তবে এর অর্থ কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদ নয়; বরং বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের স্বার্থকে এগিয়ে নেয়া। বাংলাদেশ ফার্স্ট নীতিতে বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার।”
হুমায়ুন কবির বলেন, গত প্রায় দুই দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। এ কারণে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাও পুরোপুরি কাজে লাগানো হয়নি। এছাড়া চীন ও ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে দোটানায় ছিল হাসিনা সরকার। অত্যাচারী এবং অপরাধী হওয়ায় তাদের কাছে তার কোনো সম্মান ছিল না।
তবে বর্তমান সরকারের ভারসাম্য আনার সুযোগ আছে। জনগণের ম্যান্ডেট আছে বিএনপির সঙ্গে-যোগ করেন তিনি।