কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল্ োজব ফেয়ার। শনিবার ৯মে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর অ্যামপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন এই 'কর্মসংস্থান মেলা-২০২৬' এর আয়োজন করে।
কর্র্তপক্ষ জানায়, এই প্রকল্পের আওতায় ১২টি ট্রেডে মোট ৮৬৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে ৩০০ জন ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন এবং ২১৯ জন স্বকর্মসংস্থানে নিয়োজিত আছেন। বাকিদের জন্যই মূলত এ জব ফেয়ারের আয়োজন। মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সভায় সভাপতিত্ব করেন খোকন কুমার কুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক এবং সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি। মেলায় আরএফএলসহ দেশের স্বনামধন্য মোট ১৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো তাদের স্টলে সরাসরি আবেদনপত্র গ্রহণ করে এবং চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেয়ার সুযোগ পান।
অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন তাদের জন্য সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর প্লাটফর্ম তৈরি করেছে। এভাবে মুখোমুখি সাক্ষাৎকারের সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।