আমতলীতে

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৬:০৬ পিএম
বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলী উপজেলা বিএনপি র সাবেক সভাপতি জালার উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন  শ্রমিক ইউনিয়ন। শনিবার বেলা ১১ টায় আমতলী জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । আমতলী উপজেলা শ্রমিক ইউনিয়ন এর সদস্য সিএনজি চালক মো: আমিরুল ইসলাম । তিনি লিখিত বকাতব্যে বলেন ,”বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির এর নামে সম্প্রতি একটি মহল সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা বিানোয়াট ঘটনা সাজিয়ে সংবাদ সম্মেলন করেন । তারবিরুদ্ধে যে সংবাদ সম্মেলনে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা অদৌ সত্য নয় ।  তিনি যখন চাঁদাবাজীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তখনি তার বিরোধী পক্ষরা তার বিরুদ্থে বিভিন্ন রকমের অপপ্রচার করতে থাকে । মো: আমিরুল ইসলাম আরো বলেন ,”মো: মন্জুরুল ইসলাম  বিগত আওয়ামীলীগের আমলে আওয়ামীলগের নেতা মো: খোকন মৃধার সহযোগী হিসাবে  বিভিন্ণ যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজী করত । ৫ আগষ্টের পর মন্জুরুল ইসলাম  চাদাবাজী করতে না পারায় বিএনপির কতিপয় নেতাদের ছত্রছায়ায়  জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার করে যাচ্ছে । তিনি জানন,”গত ২ মার্চ ২০২৬  বরগুনা-১ আসনের সংসদ সদস্য  মাওলানা মো: অলিউল্লাহ , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা , আমতলী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ,  সিএনজি, অটোরিকশা , ও মাহেন্দ্রা মালিক দের  উপস্থিতিতে কোর চাদাবাজী হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় । গত ৫ মে ২০২৬তারিখে আমতলী  পৌর শ্রমিক দলের সভাপতি মো: মিল্টন হাওলাদার তার সহযোগীদের দের নিয়ে সিএনজি চালকদের নিকট থেকে প্রতিমাসে ২৫০০ টাকা চাঁদা দাবী করেন । বিষয়টি পুলিশ জানতে পেরে মিল্টণ হাওলাদার ও তার সহযোঘী সুমন কে গ্রেফতার করে । জালাল উদ্দিন ফকির চাঁদাবাজীর  বিরুদ্ধে  শক্ত অবস্থান নেয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।

আপনার জেলার সংবাদ পড়তে