সারিয়াকান্দিতে হাজার টাকায় শ্রমিক, ধানের দাম সাড়ে আট'শ

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:৫৬ পিএম
সারিয়াকান্দিতে হাজার টাকায় শ্রমিক, ধানের দাম সাড়ে আট'শ

চলতি বোরো মৌশুমে ধান কর্তন পুরোদমে শুরু হয়েছে। তবে বাজারে ধানের দাম ধ্বস ও শ্রমিক সংকটে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।

 উপজেলা কৃষি অফিসও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এক দিকে ঝর- ঝঞ্ঝাট, বৈরী আবহাওয়ার শঙ্কা মাথায় নিয়ে কর্তন করছেন স্বপ্নের সোনালী ধান।অন্যদিকে বাজারে ধানের বাজারে ধ্বস নামায় চাষীদের কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে। উপজেলার ফুলবাড়ি গ্রামের চাষি তোরাব আলী বলেন,বর্তমান প্রতি মণ ধান আট'শ টাকা থেকে,সাড়ে আট 'শ টাকা। অপরদিকে এই দামে ধান বিক্রি করে, একজন ধানকাটা শ্রমিককে মজুরি দিতে হচ্ছে দৈনিক নয়'শ থেকে হাজার টাকা। তিনি আরও বলেন,এই মৌসুমে ধানের ফলন ভালো হলেও, শ্রমিক সংকটে, ধানচাষে চাষিদের অনেকে অনাগ্রহ প্রকাশ করছেন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ যান্ত্রিক উপায়ে ধান কর্তনে পরামর্শ দিয়ে বলেন, এতে আমরা চাষিদের খরচ ও সময় সাশ্রয় হওয়ার কথাও বলছি।

আপনার জেলার সংবাদ পড়তে