রাজধানীর শ্যামপুরে বিদেশি পিস্তল ও গুলি'সহ ০১ জন'কে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:১৬ পিএম
রাজধানীর শ্যামপুরে বিদেশি পিস্তল ও গুলি'সহ ০১ জন'কে গ্রেফতার করেছে র‌্যাব

বৃহস্পতিবার ০৭ মে রাতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও ০১ (এক) টি ম্যাগাজিন’সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধারপূর্বক ০১ (এক) জন’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আরিফুর রহমান নয়ন (৪১), পিতা- মো: আরশ আলী, সাং- করিমুল্লারবাগ, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এই সময় তার নিকট হতে ০৩ (তিন) টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামি শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় মারামারি ছিনতাই’সহ বিস্ফোরক দ্রব্য আইনে ০২ টি মামলা রুজু আছে। সে একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে