কিশোরগঞ্জে সরকারি চাকুরীজীবি কল্যাণ ফোরামের সাধারণ সভা সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:৩৮ পিএম
কিশোরগঞ্জে সরকারি চাকুরীজীবি কল্যাণ ফোরামের সাধারণ সভা সম্পন্ন

সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরাম কিশোরগঞ্জ এর এগারতম বার্ষিক সাধারণ সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আলমগীর সিটির সিটি কনভেনশন হলরুমে মুক্ত আলোচনা, প্রয়াত ফোরাম সদস্যদের পরিবারবর্গের মাঝে ক্রেস্ট প্রদান, মধ্যাহ্নভোজ, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা ও রেফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে ফোরাম সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে একটি মনোমুগ্ধকর মিলনমেলা সম্পন্ন হয়েছে। 

সকালে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাও.আ.কাইয়ুম। গীতা থেকে পাঠ করেন চাকুরীজীবী নির্মল। স্বাগত বক্তব্য রাখেন, ফোরামের চেয়ারম্যান সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো.আবুল হোসেন ভূঁইয়া। বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেটের লাইব্রেরীয়ান সারোয়ার আহম্মদ খান। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা সম্পাদক শিল্পপতি মো: শফিকুল আলম শিপলু। সরকারী চাকুরীজীবি সেলিনা বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ফোরামের প্রধান উপদেষ্টা ও বার্ষিক সাধারণ সভা এবং বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক এড. মো.নিজাম উদ্দিন। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফোরামের ভাইস চেয়ারম্যান আ.স.ম গোলাম রব্বানী, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ ফিরোজ উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন সিটির প্রশাসনিক কর্মকর্তা আ.রাজ্জাক, চাকুরীজীবি সাবিকুন্নাহার,আবু তাহের, আবুল কাসেম, আলহাজ্ব মোঃ মেহের উদ্দিন, মাঈন উদ্দিন, প্রবাল সাহা প্রমুখ। পরে ফোরামের প্রয়াত সদস্য মোঃ সাইদুর রহমান ও মোঃআ.কদ্দুছের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এদুজনকে মরনোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা সম্পাদক শিল্পপতি মো: শফিকুল আলম শিপলুকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে একটি মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। এতে ফোরামের ব্যবস্থাপনা পরিচালকসহ সদস্যগণ সংগীত পরিবেশন করে মকলকে মাতিয়ে তোলেন। 

সরকারি চাকুরিজীবী ফোরাম মূলত বাংলাদেশের তথা কিশোরগঞ্জের সরকারি চাকুরিজীবীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারী চাকুরীজীবী কল্যাণ ফোরামটি ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিলো। সংগঠনটি হাটি হাটি পা পা করে আজ ১১তম সাধারণ সভা আয়োজন করা হয়। ফোরামের বর্তমান সদস্য সংখা ২৪৮ যার মধ্যে কয়েকজন সম্মানিত সদস্য মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন কারনে কয়েকজন সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন। এসময় সরকারি চাকুরিজীবী ফোরামের মিলনমেলায় জেলার সরকারী চাকুরীজীবী সদস্যগণ ও তাদের পরিবার পরিজন, উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে