শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল ও পুরস্কার বিতরণী

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১১:৩৮ এএম
শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল ও পুরস্কার বিতরণী

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ( ৯ মে )  বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এসময় তিনি টুর্নামেন্টের খেলোয়াড়, কোচ ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে এ অঞ্চলের ছেলে-মেয়েরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা ব্যক্ত করেন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ক্রিকেটের বালক ও বালিকা শাখায় নকলা ও শ্রীবরদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেরপুর পৌরসভা। এছাড়া একইদিনে অ্যাথলেটিকসের হাই জাম্প, লং জাম্প, দৌড় এবং ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে