সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুকৌশলে প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। প্রাইভেট না পড়লে পরীক্ষার খাতায় নম্বর পত্রে কম নম্বার দেওয়া ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আমিনুর রহমানের নামে এক শিক্ষকের বিরুদ্ধে। সারিয়াকান্দি মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান অযাচিত ভাবে খুদে শিক্ষার্থীদের পাঠদানের সময় মারধর করে থাকেন এবং নম্বর পত্রে কম নম্বর দিয়ে থাকেন।নাম প্রকাশ না শর্তে শিক্ষার্থী বলেন, আমরা অনেক দেখেছি, ছলে,বলে কৌশলে সে আমাদেরকে পড়াতে চান। কথা শুনলেন অনেকে সময় বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য করে দেন।তার অসৈজন্যে মূলক আচার -আচরণের জন্য, অনেক শিক্ষকই তার উপর অসন্তুষ্ট। তাছাড়াও তার কাছে প্রাইভেট পড়লে খাতায় নম্বর তুলে দিবেন,ক্লাস রুমে প্রকাশ্যেই একথা বলেন। স্থানীয় আন্দোরবাড়ি গ্রামের অভিভাবক আব্দুর রাজ্জাক বলেন, সে বাড়িতে প্রথম শ্রেনী থেকে শুরু করে, পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইভেট পড়ান।মঙ্গলবার সকালে বাড়িতে, রুদ্ধ দ্বার ঘরে আপন মনে তিনি প্রাইভেট পড়াচ্ছেন। স্থানীয় বাসীন্দ মোরশেদ আলম বলেন,আমিনুর রহমান প্রাইভেট পড়াতে অসুবিধা নেই।কিন্তু পরীক্ষার আগের দিন রুদ্ধ দ্বার ঘরে আদা ঘন্টা সময় পড়ানোর পরে শিক্ষার্থীদের ছেড়ে দেন।মোরশেদ আলম আলম বলেন, আসলে সু-কৌশলে শিক্ষা অফিস থেকে সরবরাহ করা প্রশ্ন পত্র সংগ্রহের পর তার প্রাইভেট পড়ানো শিক্ষার্থীদের মধ্য ফটোকপি করে দেন। এই বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম বিদ্যালয়ের বাইরে কি হয়, তা আমার জানা অসাধ্য।