স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১২:২১ পিএম
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।s

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, এমপিও বক্তব্য দেবেন। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত তুলে ধরা হতে পারে এই সংবাদ সম্মেলনে। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম নিয়ে কয়েকদিন ধরেই কাজ করছে এনসিপি। সেই ধারাবাহিকতায় নির্বাচন পরিচালনা কমিটি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচন এনসিপির জন্য বড় ধরনের সাংগঠনিক পরীক্ষা হতে যাচ্ছে। এ কারণে প্রার্থী বাছাই ও নির্বাচন কৌশল নিয়ে দলটি শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান, সম্ভাব্য প্রার্থী তালিকা এবং সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে