চাটমোহরে ফসলি জমিতে মাটি কেটে বিক্রি করায় আটক ২

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৩:৪৭ পিএম
চাটমোহরে ফসলি জমিতে মাটি কেটে বিক্রি করায় আটক ২

পাবনার চাটমোহরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের দৌলত হোসেনের ছেলে মিন্টু (২৬) ও গোলজার হোসেনের ছেলে মোঃ শাকিব (২২)। এদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৯ মে ) বিকেলে। গ্রেফতারকৃতরা ছাইকোলা সরদাপাড়ায় ঝনৈক শাহাবুল ইসলামের ফসলি জমি কেটে পুকুর খনন করে দেওয়ার চুক্তিতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফার নির্দেশে থানার এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এদেরকে গ্রেফতার করেন। এসময় এস্কেভেটরের দুইটি ব্যাটারি জব্দ করা হয়। থানার ওসি জানান,অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বা পুকুর খননের কোন সুযোগ নেই। এ ব্যাপারে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

আপনার জেলার সংবাদ পড়তে