চাটমোহরে

হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের কমিটির অভিষেক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম
হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক  এসোসিয়েশনের কমিটির অভিষেক

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাটমোহর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান রবিবার (১০ মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠণের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পাবনা জেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাইদুর রশিদ খান পিন্টু। চাটমোহর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন। আরো বক্তব্য দেন,সংগঠনের চাটমোহর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আঃ কাদের,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,প্রচার সম্পাদক আতাউর রহমান,সমাজকল্যাণ সম্পাদক শামসুর রহমান,সদস্য অমিরুল ইসলাম,চাটমোহর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক নীরেন্দ্রনাথ দাস স্বপন,প্রচার সম্পাদক সাদেতুল ইসলাম শুভ,সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

সম্প্রতি রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও মোঃ আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক,নীরেন্দ্রনাথ দাস স্বপনকে সাংগঠনিক সম্পাদক ও খন্দকার মুরাদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাটমোহর উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি আলিমুল হক,সহ-সভাপতি আব্দুল কাদের,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক ইউনুস আলী,প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম শুভ,কার্যকরী সদস্য জাহিদ হাসান শিশির ও শহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে