ধামইরহাটে ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৪:৪৪ পিএম
ধামইরহাটে ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারার দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম,উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন,আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তাগন দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেয়া হয়েছে। তারা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজসীভাবে মহাদেবপুরের আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিতে সহযোগিতা কেেরেছন। ‘বক্তাগণ এই নিয়ম বহির্ভূত ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি জানান।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন,  একটি পক্ষ পক্ষ ইজারা ছাড়াই খাস আদায়ের অপচেষ্টায় লিপ্ত হয়ে হাটের টেন্ডারে কাউকে  অংশগ্রহণ করতে দিচ্ছিল না পরবর্তীতে তৃতীয় দফায় জেলা প্রশাসকের কার্যালয়ে একজন সিডিউল জমা দিলে একজন দরদাতা হিসেবে তাকে  ইজারা দেওয়া হয়, যেটি সরকারি ইজারা মুল্যের চেয়ে বেশি তাই এখানে অনিয়ম বা দূর্নীতির অভিযোগ ভিত্তিহীন ‘সারাদেশে যেভাবে ইজারা দেওয়া হয় সেভাবে সরকারি বিধি অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়ম করার কোন সুযোগ নাই। পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা গুলোতে কিভাবে দেওয়া হয়েছে দেখে আসলে তুলনা করতে পারবেন, এবং ইজারাদার তার ইজারাদার সমুদয় টাকা পরিশোধ করেছেন, বিধায় টাকা বকেয়ারও অভিযোগ সঠিক নয়।’

আপনার জেলার সংবাদ পড়তে