গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর অফিসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬ যুবককে কারাদন্ড দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার।
স্থানীয় একাধিক সুত্র জানায়, মাদক সেবনের দায়ে একজনকে ১ মাস ও অপর ৫ জন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা প্রাপ্তরা হলো উপজেলার হিজলতলী গ্রামের লাল খানের ছেলে আব্দুর রহিম (৫০). মিয়া খানের ছেলে আলী আকবর (৪৫), আব্দুর সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭). কাঞ্চনপুর গ্রামের লতিফ এর ছেলে সাইমন(৩৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুড়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে শাহীন আলম (৪০)।পরে দন্ডপ্রাপ্তদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হলে রোববার দুপুরে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬জন কে বিনাশ্রম কারাদণ্ড দিলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।