গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ মে রোববার দুপুরে উপজেলার রায়েদ এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান তারা। পরে বিষয়টি কাপাসিয়া থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। খবর পেয়ে নৌ পুলিশকেও অবহিত করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”