ঘরেই তৈরি করুন মজাদার ক্রিস্পি চিলি পটেটো

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৮:২৩ এএম
ঘরেই তৈরি করুন মজাদার ক্রিস্পি চিলি পটেটো

আলু দিয়েই তৈরি করা যায় অনেক ধরনের সুস্বাদু খাবার। সাধারণ বাঙালি খাবার তো বটেই, একটু ভিনদেশি ঢঙেও তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও ভিন্ন স্বাদের কিছু। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, রেস্টুরেন্টগুলোতে কেবল মাছ কিংবা মাংস দিয়ে তৈরি খাবারই নয়, বরং আলু দিয়ে তৈরি খাবারের জনপ্রিয়তা বাড়ছে। তেমনই একটি পদ হলো ক্রিস্পি চিলি পটেটো। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-


উপকরণ

*আলু- ৩-৪টি

*কর্নফ্লাওয়ার- ৩-৪ টেবিল চামচ

*ময়দা- ১ টেবিল চামচ

*রসুন কুচি- ১ টেবিল চামচ

*পেঁয়াজ ও ক্যাপসিকাম- ১/২ কাপ

*কাঁচা মরিচ ও পেঁয়াজ কলি- কয়েকটি

*সয়া সস- ১ চামচ

*রেড চিলি সস- ২ চামচ

*টমেটো কেচাপ- ২ চামচ

*ভিনেগার- ১/২ চামচ

*তেল- ভাজার জন্য

*লবণ- স্বাদমতো

*গোলমরিচ গুঁড়া- স্বাদমতো


যেভাবে তৈরি করবেন

আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরা করে ধুয়ে নিন। এবার তার সঙ্গে ২ চামচ কর্নফ্লাওয়ার, ১ চামচ ময়দা, সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া মাখিয়ে নিন। ডুবো তেলে মাঝারি আঁচে আলুগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন। একটি প্যানে ২ চামচ তেল গরম করে রসুন কুচি ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে উচ্চ আঁচে ২ মিনিট সাঁতলে নিন। সয়া সস, চিলি সস, কেচাপ ও ভিনেগার মেশান। ১ চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে প্যানে দিন। ভাজা আলুগুলো দিয়ে দ্রুত মিশিয়ে নিন যাতে সস গায়ে লেগে যায়। ওপর থেকে পেঁয়াজ কলি ও তিল ছিটিয়ে গরম পরিবেশন করুন।