পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৮:৫৯ পিএম
পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় একই পরিবারের আপন  দুই ভাইয়ের ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে,যুগিপুকুরিয়া  গ্রামের শহর আলী সরদারের পাঁচ পুত্রের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন (৫৮)ও সেজ ছেলে মোহাম্মদ আলী (৫০) একই দিনে পৃথক অসুস্থতায় মারা যান। পরিবারের সদস্যদের তথ্য মতে, বড় ভাই আছিরদ্দীন দীর্ঘ প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। অন্যদিকে সেজ ভাই মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি, তার শরীরে টিউমার দেখা দেওয়ার পর তা জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ জোহর ও বাদ মাগরিব পৃথক পৃথক জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দুভাইকে দাফন করা হয়।  মৃত আছিরদ্দীনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর মোহাম্মদ আলীর পরিবারে পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে