চৌগাছায় যুব প্রতিবন্ধীদের সংবেদনশীলকরণ সভা অনুষ্ঠিত চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আশরাফ ফাউস্ডেশন ম্যাপইন সিবিআর প্রোগ্রাম ও চৌগাছা মডেল ইনস্টিটিউট অব টেকনোলজি ( ঈগঞও) এর যৌথ উদ্যোগে যুব প্রতিবন্ধীদের এক সংবেদনশীলকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে সিএমটিআই এর মিলনায়তনে এ সভা হয় । এতে সভাপতিত্ব করেন সিএমটিআই এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান । প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জি এম এ মুনীব । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আশীষ সরকার চ্যার্টাজি। টেকনিক্যাল সহায়তা করে সেন্টার ফর ডিসবিলিটি ইন ডেভেলপমেন্ট ও লিলিয়ন ফন্ডস দ্য নেদারল্যান্ডস । অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবাদের জন্য অন্তর্ভূক্তিমূলক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সুযোগ সৃষ্টি (ঞঠঊঞ) বিষয়ক আলোচনা করা হয় । এতে ঞঠঊঞ কর্মীদের অন্তর্ভুক্তিমূলক এবং প্রবেশগম্য প্রশিক্ষণ পদ্ধতি ও উপকরণ সম্পর্কে জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করা । প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং লিঙ্গ সমতা সংক্রান্ত বিষয়গুলো কারিগরি প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার সক্ষমতা বাড়ানো । অংশগ্রহণকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০২২(ঘঝউচ) এবং সংশ্লিষ্ট আইনের সাথে পরিচিত করা ।