যশোরের চৌগাছা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ । সভায় উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। সেই সাথে উপজেলার সাথে যে ভারতীয় সীমান্ত রয়েছে সেখান থেকে যেন কোন অবস্থাতেই অস্ত্র, মাদক না আসে এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যেন কাউকে পুশ-ইন করতে না পারে সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখতে বিজিবির প্রতি আহবান জানানো হয় । সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর,সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, নুরুল কদর, হবিবর রহমান হবি ,এসএম মমিনুর রহমান, ওবাইদুল ইসলাম সবুজ, মাষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ।