রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চরকডাঙ্গা (বরাতি বাজার) এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুর রহমান (৬০)। তিনি মৃত নমির উদ্দিনের ছেলে এবং ইকরচালী এলাকার খিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (১১ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় -এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, তারাগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।