খানসামায়

SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFADসুপারভিশন

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৭:৩৮ পিএম
SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFADসুপারভিশন

খানসামা উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন SACP-RAINS প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন IFAD (International Fund for Agricultural Development)এর সুপারভিশন মিশন টিম।

মঙ্গলবার (১২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তারা। এসময় টিমের নেতৃত্ব দেন ওঋঅউ এর আন্তর্জাতিক প্রতিনিধি জেনিফার (যুক্তরাষ্ট্র)। এছাড়াও উপস্থিত ছিলেন ওঋঅউ ও ঋঅঙ (ঋড়ড়ফ ধহফ অমৎরপঁষঃঁৎব ঙৎমধহরুধঃরড়হ ড়ভ ঃযব টহরঃবফ ঘধঃরড়হং) এর বাংলাদেশি প্রতিনিধিবৃন্দ, ঝঅঈচ-জঅওঘঝ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. এমদাদুল হক, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার। পরিদর্শনকালে টিমটি কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থাপিত গ্রাসরুট সার্ভিস আউটলেটের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে তারা আংগারপাড়া গ্রামে স্থাপিত একটি কৃষি বিষয়ক প্রশিক্ষণ স্কুল পরিদর্শন করেন এবং সেখানে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে