আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত হাজরাখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার (১২ মে) বিকাল ৩ টায় তিনি বাঁধটির ভাঙ্গন জর্জরিত এলাকা পরিদর্শন করেন।
হাজরাখালীসহ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে প্রায় প্রতি বছর বেড়ী বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। এলাকার অসংখ্য মানুষ ভিটেমাটি ও সহয় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। ক্রমাগত ভাঙ্গনে ঝুঁকিপূর্ণ হাজরাখালী ভেড়ী বাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি দীর্ঘ বাঁধ এলাকা পায়ে হেটে বর্তমান অবস্থা সচক্ষে দেখেন এবং সকলের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোজখবর নেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের এসও আঃ আলিম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুছ, ইউনিয়ন আমীর লুৎফর রহমান, নায়েবে আমীর মাওঃ আঃ হাকিম, সহকারী শিক্ষক আবু হাসান, ইউনিয়ন সেক্রেটারী (তাঃ) আঃ রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবারুল ইসলাম, সেক্রেটারী আব্দুল্লাহ, যুব বিভাগ সভাপতি আশরাফুল, জামায়াতের বিভিন্ন ওয়ার্ড সভাপতি/সেক্রেটারী নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সেলিম উদ্দীন, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এবং তাদের অভিজ্ঞতা ও বাঁধ রক্ষায় আশু ব্যবস্থা গ্রহনের দাবী জানান। সাথে সাথে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্দের দাবী জানান।
প্রধান অতিথি এমপি রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, হাজরাখালী বাঁধ ভাঙ্গনের কথা আমি শুনেছি। আজ বাস্তব চিত্র দেখলাম। দ্রুত কাজ না হলে সামনের বর্ষা মৌসুমে ভয়াবহ ক্ষতির সম্ভাবনার কথা জানলাম। দ্রুত কাজ হয় এবং টেকসই বাঁধ নির্মানের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। মাড়িয়ালা হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকার শত শত মানুষ সড়ক নির্মানে গাফিলতিতে চরম ভোগান্তিতে রয়েছে। চলার পথ না রেখে কাজ করার নামে ৩ মাস রাস্তা খুড়ে ফেলে রাখা হয়েছে শুনলাম, যা খুবই হতাশাজনক ও চরম গাফলতি। বিষয়টি আমি দেখবো বলে তিনি জানান। পানি উন্নয়ন বোর্ডের এসও আঃ আলিম ঠিকাদার কাজ বন্ধ করে রাখায় তার কাজ বাতিলের জন্য নোটসীন দিয়েছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন ঠিকারের মাধ্যমে কাজ করা হবে বলে জানালে প্রধান অতিথি জরুরী প্রয়োজনে নতুন ঠিকাদারের মাধ্যমে বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে বলেন।