আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়সহ বিবিন্ন প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। মঙ্গলবার দুপুরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গমন করেন। শ্রীউলা ইউনিয়ন পরিষদ একটি অবহেলিত পরিষদ। দীর্ঘকাল স্থায়ী কার্যালয় নির্মীত না হওয়ায় নাকতাড়া কালিবাড়ি বাজারে বাড়া ঘরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খুবই জীর্নশীর্ণ ও অনুপযোগি ঘরে ইউনিয়ন পরিষদের মত অতীব জরুরী প্রতিষ্ঠানের কার্যক্রম চলে আসায় এমপি রবিউল বাশার হতাশ হয়ে পড়েন। ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু সচিব, ইউপি সদস্যদের সাথে নিয়ে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এমপি মহোদয় পরিষদের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ধৈর্য সহকারে তাদের কথা শোনেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আধুনিক ভবন থাকলেও শ্রীউলায় না থাকায় দুঃখবোধ করেন। এমপি রবিউল বাশার এছাড়া নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকচর হাফিজিয়া মাদ্রাসা ও হাজরাখালী বেড়ী বাঁধ পরিদর্শন করেন।