আশাশুনি উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৮:১৫ পিএম
আশাশুনি উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা

আশাশুনি উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলা বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা পারভিন রুমা, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, আনসার ভিডিপি কর্মকর্তা, থানার এসআই ফিরোজ হোসেন, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এনজিও বারসিক প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শ্রীকলস পুরাতন জামে মসজিদ হতে শোভনালী ব্রীজ পর্যন্ত ২৫ কিঃমিঃ স্টিভ বাগান করা, আশাশুনি ব্রীজ হতে শোভনালী ব্রীজ পর্যন্ত ১০ কিঃমিঃ তাল বাগান, খরিয়াটি আঞ্জির বাড়ি হতে স্লুইস গেট পর্যন্ত ৫ কিঃমিঃ তাল বাগান, শোভনালী মসজিদ থেকে পূর্ব কামালকাটি পর্যন্ত ৫ কিঃমিঃ মেয়াদ উত্তীর্ন বাগান কাটার সিদ্ধান্ত গৃহীত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে