ফুলবাড়ীতে

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচী

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ১২ মে, ২০২৬, ০৯:০২ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৮:১৮ পিএম
কৃষি  সম্প্রাসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষক ও কৃষি উৎপাদিত পন্যের মানোন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও দিলারা অকতার। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এতে স্বাগত বক্তব্য ও পার্টনার কংগ্রেসের প্রতিপাদ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, স্থানীয় কৃষক ও কিষানি।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্যমূল্য নির্ধারন করার জন্য এখনকার কৃষকদের সংগঠন গুলোকে শক্তিশালী করতে হবে। কৃষকরা সাংগঠনিকভাবে শক্তিশালী হলে কৃষকের উৎপাদিত পন্যের মূল্য নির্ধারন করা যাবে। এতে কৃষকরা লাভবার হবেন। তিনি এ সময় কৃষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহবান জানান। তিনি জানান, কৃষকরে পরিচয় কৃষক হওয়া উচিত। রাজনৈতিক পরিচয়ের কারনে অনেক কৃষক নিজের অধিকার বঞ্চিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে