ঢাকার কেরাণীগঞ্জে ৯০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৮:৩৩ পিএম
ঢাকার কেরাণীগঞ্জে ৯০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ছাটগাঁও, জিনজিরা এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো: হুমায়ুন সরদার (৩৫), পিতা- মো: আব্দুল আজিজ, সাং- বারহাদ্দা, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।  সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে