সভাপতি বেলাল, সম্পাদক ফারুক

‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের কমিটি গঠন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৩:১০ পিএম
‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের কমিটি গঠন

খুলনায় "শিশুদের জন্য আমরা" সংগঠনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) তিন বছর মেয়াদি এ কমিটিতে মো. বেলাল হোসেনকে সভাপতি করে শেখ ফারুককে সাধারণ সম্পাদক করা হয়। 

কমিটির বাকিরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জব্বার আলী ফকির, সমন্বয়ক মুখপাত্র মো. শামিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান সরদার, কোষাধ্যক্ষ অনিমেশ সরদার, প্রচার সম্পাদক-জাহিদ হাসান রুমি, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন আকাশ, ক্রীড়া সম্পাদক এইচ এম রানা, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক-দীপু সরদার, সমাজসেবা সম্পাদক জুয়েল রানা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পুষ্প সরকার, শিক্ষা বিযয়ক সম্পাদক আম্বিয়া খাতুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজন কুমার মন্ডল, পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ ওবায়দুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাতুল, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. রাজু ফকির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তুর্য আদিপ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবির হোসেন সানি, আইন বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস আলী জোয়ার্দার। উল্লেখ্য, ২০১৬ সালে উক্ত কমিটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সংগঠনটি খুলনা জেলার উপকূলীয় অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশু, বৃদ্ধ, বৃদ্ধাসহ সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে