দৌলতপুর সীমান্তে দেশীয়অস্ত্র,কার্তুজ ও মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৩:৪৭ পিএম
দৌলতপুর সীমান্তে দেশীয়অস্ত্র,কার্তুজ ও মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান কঠোর অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ মে বুধবার দুপুরের দিকে  জামালপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), ২ রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক ২ জন সন্দেহ ভাজন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে