গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পলাশবাড়ী সরকারি কলেজের আয়োজনে বুধবার (১৩ মে) দুপুরে কলেজ চত্ত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অলঙ্গ মোহন রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক আলমগীর মিয়া। এসময় কলেজের সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, শামীমা নূরজাহান, দিল আফরুজা ইয়াসমিন, প্রভাষক পিপুল মিয়া ছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক আমিনুল ইসলাম। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।