ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের বাসিন্দা একাত্তরের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা টেপরী রাণী(৭২) মঙ্গলবার ১২মে রাতে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত মধুদাস রায়ের মেয়ে। সুধীর রায়(৫৪) নামে তাঁর একটি ছেলে (যুদ্ধ শিশু) আছে। পরদিন বুধবার ১৩ মে সকাল ১০টায় তাঁর বাড়ির প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এসময়, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, ওসি আমানুল্লাহ আল বারী, বীর মুক্তিযোদ্ধা এডি আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও অন্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছে। প্রঙ্গগত ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহীনিরা টেপরি রাণীকে তুল নিয়ে দীর্ঘদিন পাশবিক নির্যাতন চালায়।