গাইবান্ধায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে। বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোতালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার মনোহর ইউনিয়নের ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকার মো. মেহেদী হাসান মিনারুলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। মিনারুলের শয়নকক্ষ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারের সময় মাদক ব্যবসার অভিযোগে মিনারুল ও মো. ইসরাফিল সরকার কেনুকে আটক করা হয়।
একই অভিযানে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সাদনান আহমেদ শুভ ও মো. সবুজ সরকারকে আটক করে পুলিশ। ওসি আব্দুল মোতালিব সরকার বলেন, “আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।