পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শাহপুর গ্রামের আক্কেল আলীর ছেলে রব্বান আলী (৬০)। জানা গেছে,দুপুরে বৃষ্টির সময় রব্বান আলী পাটখেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতের ঘটনায় তিনি আহত হন। তাকে উদ্ধার করে বাড়িতে আনার পরপরই মারা যান। মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।