পীরগাছায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণকে সংবর্ধনা প্রদান

শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৬:২৬ পিএম
শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

রংপুরের পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণকে সংবর্ধনা প্রদান এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো: সাইফুল ইসলাম। সমিতির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সামছুদ্দোহা চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, সমিতির সহ-সভাপতি শাহনুর আলম, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব মিয়া, ধর্মীয় সম্পাদক আব্দুর রশিদ সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ক্রেষ্ট ও সম্মানী প্রদান এবং একজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। এসময় মারা যাওয়া শিক্ষকদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে