আটোয়ারীতে এক মাদক কারবারিসহ আটক ৩

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ১৩ মে, ২০২৬, ০৮:০১ পিএম | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৮:০১ পিএম
আটোয়ারীতে এক মাদক কারবারিসহ আটক ৩

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারি সহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের মোঃ জলিলের পুত্র মাদক কারবারি মোঃ ইউসুফ আলী (৪৫)। এসময় ইউসুফের দুই সহযোগী পার্শ্ববর্তী বোদা উপজেলার ধরধরা গ্রামের নরেশ রায়ের পুত্র নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের ইশক লালের পুত্র রিমন চন্দ্র (১৪) কে আটক করে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে তাদেরকে আটক করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধরধরা রেলগেইট এলাকা থেকে মাদক কেনাবেচার সময় তাদেরকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৩ মে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক এবং জুয়াড় বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। একইসাথে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিৎ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে