চিতলমারী উপজেলা দল মোড়েলগঞ্জকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০২:০৩ পিএম
চিতলমারী উপজেলা দল মোড়েলগঞ্জকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট বালক, জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে চিতলমারী উপজেলা। ফাইনাল খেলায় মোড়েলগঞ্জ উপজেলাকে ১রানে পরাজিত করে বিজয়ী দলের আলী মাহামুদ নোবেল ম্যান অফদা ম্যাচসহ সেরা বোলার ও ম্যান অফদা সিরিজ নির্বাচিত হন। সেরা ব্যাটার নির্বাচিত হন দলীয় অধিনায়ক সৌমিক সমাদ্দার। দলীয় কোচ, মো: জাহাঙ্গীর হোসেন বিন্দু বলেন, ছেলেরা অসাধারণ ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছে। বিভাগীয় পর্যায় তারা আরো ভালো করবে বলে আমি আশাবাদি।

উপজেলা নির্বাহী অফিসার খাদিা আক্তার বলেন এ বিজয় বাগেরহাট জেলাবাসীর, বিশেষ করে চিতলমারী উপজেলার অজ পল্লী অঞ্চলের এই  সোনার ছেলেরা একদিন জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়, এমনকি দেশের গন্ডিপেরিয়ে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রাখি।চিতলমারী উপজেলা পরিষদের প্রধান ফটকে বিজয়ী খেলোয়ারদের সাথে কুশল বিনিময় ও ফটোশেসন নেয়ার প্রাগকালে তিনি এ সকল কথা বলেন। 

 এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, মো: সেলিম খানসহ অনেকে। এছাড়া খেলায় উপজেলা বালিকা ক্রিকেট টিম রানার আফ হওয়া গৌরব অর্জন করে।

আপনার জেলার সংবাদ পড়তে