বীরগঞ্জে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ১৪ মে, ২০২৬, ০৪:৫১ পিএম | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৪:৪৯ পিএম
বীরগঞ্জে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বীরগঞ্জ খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাব সলিমুল্লাহ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, চালকল মালিক গ্রুপের প্রতিনিধি তারেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং পরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত কৃষকরাই সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন। 

এ বছর বীরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৪৬ টন ধান এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ২ হাজার ৪২৮ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে