বিরলে পূর্বশত্রুতার জেরে ১০ জনকে মারপিট ও জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী।
পৌরশহরের শংকরপুরের আব্দুল হালিম এর স্ত্রী মনিরা পারভীন (২৮) জানান, প্রতিবেশি আব্দুর রশিদ এর ছেলে আসিফ (২৩), হানিফ এর ছেলে মোঃ হায়দর (২৬), আঃ গফ্ফার এর ছেলে মোঃ রাহুল ইসলাম (২৫), সবুজ এর ছেলে মোঃ সোহাগ (১৯), অজ্ঞাত ব্যাক্তির ছেলে শামিম (১৯)সহ আরো ১৫/২০ জন অজ্ঞাতনামা ইতিপূর্বে আমার স্বামী মোঃ আব্দুল হালিম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ সৃষ্টি করে মারপিট করাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছিল। পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ মে ২০২৬ বুধবার সন্ধ্যায় হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, টিপ চাকু, এসএস পাইপসহ বিভিন্ন দেশিয় অস্ত্র সন্ত্র হাতে নিয়ে সকলে আমাকে, আমার স্বামী মোঃ আব্দুল হালিম, আমার ছেলে মোঃ মনিরুজ্জামান, আমার ভাই মোঃ মোস্তাফিজুর রহমান এর ছেলে মোঃ সাকিবকে রক্তাক্ত কাটা জখম করে। প্রাণ বাঁচাতে আমরা প্রতিবেশি মোছাঃ অমিলার বাড়ীতে গিয়ে আশ্রয় নিলে তাদের বাড়ীর টিনের বেড়া ভাংচুর করে বাড়ীর ভিতরে প্রবেশ করে আমাকে আমার ছেলে ও স্বামীকে এলোপাথারিভাবে আঘাত করে। টিপ চাকু ও চাইনিজ কুড়াল দিয়ে আমার স্বামী আব্দুল হালিমকে কাটা ও রক্ত জখম করা হয়। আমার ছেলে মনিরুজ্জামানকে জবাই করে দেয়ার হুমকি প্রদান করে। আমার চুলের মুঠি ধরে টানা হেচড়া করে আমার পড়নের জামা ছিড়ে দেয়া হয়। সেই সময় আমার মামাতো বোন মোছাঃ রুবিনা খাতুন, খালা মোছাঃ মুছলিমা, নানী মোছাঃ মর্জিনা বেগম, আমার ভাবি মোছাঃ সানজিদা, আমার বোনের ছেলে মোঃ জাহানদার আমাদের রক্ষা করার চেষ্টা করলে তাদেরকেও এলোপাথারিভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কারোশিরা জখম করে। তাদের মারপিটের ফলে আমার বোনের ছেলে মোঃ জাহানদার এর পায়ে কাটা ও রক্ত জখম হয়। সেই সময় এলাকার লোকজন এগিয়ে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে আমাদের সবাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে সকলে চলে যায়। ওরা পালানোর পরে দেখি আমার গলায় পরিহিত স্বর্নের ৪ আনা ওজনের চেইন এবং কানে পরিহিত ৫ আনার ওজনের কানের দুল নাই। আহত অবস্থায় প্রতিবেশিরা আমাদেরকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।