মোরেলগঞ্জে

বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট):
| আপডেট: ১৫ মে, ২০২৬, ০৭:০৩ পিএম | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৬:৩১ পিএম
বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে রাতের আধারে একটি পক্ষের তৈরী করা স্থাপনা অপর পক্ষ ভেঙ্গে ফেলার ঘটনায় বসতবাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে। জিউধরা গ্রামে ঘের ও জিউধরা বাজারে নগদ-বিকাশের ব্যবসায়ী শামীম ওরফে শুকুর মৃধা এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৯টার দিকে একই বংশের প্রতিপক্ষের ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বাহিনী লোকেরা অতর্কিতে মারপিট শুরু করে। পরে ধারালো অস্ত্রে মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, খামারে হাস, মুরগী ও ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়ে বসত ঘরে আগুন দিয়ে চলে যায়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে